ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ দলের অস্থিরতা নিয়ে মন্তব্য ফিল সিমন্সের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২২৩ Time View

বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের আগে দলের ভেতরের অস্থিরতা নিয়ে কথা বলেছেন। সিরিজ শুরুর মাত্র তিন দিন আগে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল পদত্যাগ করেন, যা দলের পরিবেশকে কিছুটা থমথমে করেছে।

মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, “আপনি আমার চেয়ে অনেক বেশি সময় ধরে বাংলাদেশে আছেন। কোনো ম্যাচের আগে কি এই প্রথম এমন বিশৃঙ্খলা দেখছেন?” তিনি জানান, অতীত বিতর্কের দিকে না তাকিয়ে পুরো দল এখন মাঠের ক্রিকেটে মনোযোগী।

সিমন্স বলেন, “বাইরে কী ঘটছে, তা বড় বিষয় নয়। গত তিন-চার দিনে ছেলেরা দারুণ পরিশ্রম করেছে।” ওয়েস্ট ইন্ডিজ দল এক সপ্তাহ আগে বাংলাদেশে এসে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেলেও, বাংলাদেশ দল মাত্র দুই থেকে তিন দিন অনুশীলনের সুযোগ পেয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি এবং ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।

সিমন্স বলেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য ও আকাঙ্ক্ষা সবার মধ্যেই রয়েছে। প্রথমবারের মতো আমাদের সামনে এমন দারুণ সুযোগ এসেছে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডি-থ্রি ট্রফির নিলামে শরীফুলের রেকর্ড, তাসকিনের দাম ২ কোটি ১০ লাখ পয়েন্ট

বাংলাদেশ দলের অস্থিরতা নিয়ে মন্তব্য ফিল সিমন্সের

আপলোড সময় : ০৫:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬