ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ধর্ষণ মামলার পর পাল্টা অভিযোগে আসামি হলেন শিক্ষকের ছেলে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২১২ Time View

ঢাকার সাভারে একটি মহিলা মাদ্রাসার ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির দাদা। এ ঘটনায় ধর্ষণে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শিক্ষকের স্ত্রী। এর পরের দিন ধর্ষণ মামলার বাদীসহ ছয়জনের বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে পাল্টা মামলা করেছেন অভিযুক্ত শিক্ষকের ছেলে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল বারীর ছেলে মো. উমায়ের সাভার মডেল থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাদ্রাসা পরিচালনাকে কেন্দ্র করে গত ১৭ অক্টোবর একই এলাকার আক্তার ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এরপর বুধবার সন্ধ্যায় আক্তারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসার সামনে জড়ো হন এবং মাদ্রাসার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান।

এজাহারে আরও বলা হয়েছে, হামলাকারীরা মাদ্রাসার ছাত্রীদের একটি কক্ষে আটকে রেখে অফিসকক্ষে ভাঙচুর চালান এবং নগদ ৪৭ লাখ টাকা নিয়ে যান। এছাড়া বাসার আলমারি ও লকারের তালা ভেঙে ১২ ভরি স্বর্ণ, জমির দলিল, পাসপোর্ট, মাদ্রাসার গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। সব মিলিয়ে ৭৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মামলার বাদী।

এর আগে, বুধবার মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। শিশুর দাদার করা মামলার এজাহারে বলা হয়েছে, শিক্ষক শিশুটিকে একটি কক্ষে নিয়ে মুখ চেপে ধর্ষণ করেন। এ ঘটনায় শিক্ষকের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, তবে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডি-থ্রি ট্রফির নিলামে শরীফুলের রেকর্ড, তাসকিনের দাম ২ কোটি ১০ লাখ পয়েন্ট

সাভারে ধর্ষণ মামলার পর পাল্টা অভিযোগে আসামি হলেন শিক্ষকের ছেলে

আপলোড সময় : ০৪:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬