ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২, আহত ১২

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন সৌরভ (৩২) এবং অপরজন আছিম (১৮) বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ জানায়, রংপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়ক বিভাজকের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ভাইয়ের হাতে ভাই হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২, আহত ১২

আপলোড সময় : ০৩:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬