ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার হত্যার বিচার দাবি করে আবেগঘন স্ট্যাটাস দিলেন নিহত বিএনপি নেতার মেয়ে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি নিহত জাহাঙ্গীরের মেয়ে নওশীন রাত্রি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস প্রকাশ করেছেন। তিনি বাবার সঙ্গে তোলা একটি ছবির ক্যাপশনে বাবাকে হারানোর শোক, মায়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

রাত্রি তার পোস্টে লেখেন, “আমি খুব বেশি কথা বলতে পারি না। নিজের মনের কষ্টটাও ঠিকমতো কাউরে বুঝাইতে পারি না। কিন্তু আমার বাবারে আমি কতটা মিস করি, সেইটা কাউরে বুঝাইতে পারব না।” তিনি বাবার ফোনের অভাব অনুভব করছেন এবং মায়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ করেন।

তিনি বলেন, “আমার মায়েরে নিয়া কথা বলার আগে নিজের বিবেকরে প্রশ্ন করেন। স্বামী হত্যার বিচার চাওয়া যদি অপরাধ হয়, তাইলে একজন অসহায় স্ত্রী বিচার চাইব কই?” রাত্রি আরও বলেন, বাবার হত্যার বিচার চাওয়ার সময় রাজনৈতিক নেতাদের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

নওশীন পুলিশ প্রশাসনের কাছে হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি জানতে চান এবং প্রশ্ন তোলেন, “আপনারা আসলে কাদের কাছ থেকে ব্রিফিং নিচ্ছেন?” তিনি মিঠামইনের মানুষদের উদ্দেশে বলেন, “একজন মানুষকে নিজের বাড়ির সামনে হত্যা করা হলো, আর আমরা যদি ভয় পাইয়া চুপ থাকি, তাহলে অন্যায়ের সাহস আরও বেড়ে যাবে।”

স্ট্যাটাসের শেষে তিনি বাবাকে হারানোর কষ্ট তুলে ধরে লেখেন, “পারবেন আমার আদরের বাপ ফেরত আইনা দিতে? না পারলে সব কয়টার ফাঁসি নিশ্চিত করেন।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ভাইয়ের হাতে ভাই হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

বাবার হত্যার বিচার দাবি করে আবেগঘন স্ট্যাটাস দিলেন নিহত বিএনপি নেতার মেয়ে

আপলোড সময় : ০৩:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬