ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় প্রধান শিক্ষক গ্রেপ্তার, মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

সাতক্ষীরার আশাশুনিতে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান (৪০) গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বৃহস্পতিবার আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে ওই শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিতেন এবং রাজি না হলে মারধর ও হয়রানি করতেন।

গত ২১ অক্টোবর সকালে বোর্ডিংয়ের রান্নাঘরে যাওয়ার পথে প্রধান শিক্ষক ওই শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন। ভুক্তভোগী চিৎকার করতে চাইলে শিক্ষক তার মুখ চেপে ধরে প্রাণনাশের হুমকি দেন। পরে শিক্ষার্থী বাড়িতে ফিরে পুরো বিষয়টি তার বাবা-মাকে জানান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান জানান, মামলার পর পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে মাঠে নামে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র তিন ঘণ্টার অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন

সাতক্ষীরায় প্রধান শিক্ষক গ্রেপ্তার, মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ

আপলোড সময় : ১২:৪৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬