ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

কিশোরগঞ্জের কটিয়াদীতে চুরি, ডাকাতি ও মাদকসহ ১৮টি মামলার আসামি সাজন ঘোষকে (৩২) গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সাজন ঘোষ ওই এলাকার কুখ্যাত অপরাধী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সদর, ভৈরব ও কটিয়াদী থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ভোগপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজন ঘোষ কটিয়াদী পৌর এলাকার ভোগপাড়া (ঘোষপাড়া) গ্রামের হরি ঘোষের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে ভোগপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাজন ঘোষকে আটক করা হয়। তার বিরুদ্ধে মোট ১৮টি মামলা রয়েছে, যার মধ্যে তিনটি মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪ হাজার টাকা অর্থদণ্ডের পরোয়ানা রয়েছে।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে এই কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কটিয়াদী থানার এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাস হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গেলেন

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেপ্তার

আপলোড সময় : ০৩:৩৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬