ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা পিচ্চি সানি গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২১১ Time View

রাজধানীর উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ও আলোচিত ‘দে লাড়া’ কিশোরগ্যাং গ্রুপের মূলহোতা সাকিব হাসান সানি, যিনি পিচ্চি সানি নামে পরিচিত, (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, সানির বিরুদ্ধে মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজধানীর একাধিক থানায় অন্তত সাতটি মামলা রয়েছে। অভিযান চলাকালে সানির গ্রুপের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও তাকে আটক করা সম্ভব হয়েছে।

পিচ্চি সানি ঢাকা মহানগর উত্তরের উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছিল র্যাব-১। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সানির সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিচ্চি সানি সরকারবিরোধী নাশকতার পরিকল্পনায় যুক্ত রয়েছে এবং সে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরীর পিএস নূর মোহাম্মদের অন্যতম সঙ্গী। এছাড়া, সানি দীর্ঘদিন ধরে মাদক কারবার, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ আগস্ট সানি চার সহযোগীসহ গ্রেপ্তার হয়। ওই সময় তার কাছ থেকে নগদ ১০ লাখ টাকা ও একটি হোন্ডা সিভিক গাড়ি উদ্ধার করা হয়। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানিয়েছেন, সানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা পিচ্চি সানি গ্রেপ্তার

আপলোড সময় : ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬