ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান আব্বাসের শোবিজ ছাড়ার খবর মিথ্যা: অভিনেতার স্পষ্ট বক্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাস শোবিজ ছেড়ে দেওয়ার খবর নাকচ করেছেন। সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর তিনি জানান, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইমরান আব্বাস বলেন, ‘এইমাত্র সামাজিক মাধ্যম থেকে শুনলাম, আমি নাকি শোবিজ ছেড়ে দিয়েছি।’ তিনি স্পষ্ট করেন যে, বিনোদন অঙ্গন ছাড়ার খবরটি সত্য নয়।

অভিনেতা জানান, গত দুই বছর তিনি ব্যবসা ও দাতব্য কর্মকাণ্ডে বেশি মনোযোগ দিয়েছেন এবং এ কারণে টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এসব প্রস্তাবের মধ্যে সরকারি চলচ্চিত্র তহবিলের অর্থায়নে নির্মিতব্য কিছু প্রকল্পও ছিল।

ইমরান আব্বাস বলেন, ‘এটি আমার অগ্রাধিকারের ভিত্তিতে নেওয়া সচেতন সিদ্ধান্ত, বিনোদন অঙ্গন থেকে বিদায় নয়।’ তিনি আরও জানান, উপযুক্ত সুযোগ পেলে তিনি অভিনয় চালিয়ে যেতে চান।

অভিনেতা উল্লেখ করেন, যেসব গল্পে গভীরতা, উদ্দেশ্য ও সৃজনশীলতার ছাপ থাকবে, সেসব কাজেই তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করতে চান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি ও জামায়াতের বিরুদ্ধে রাশেদ খানের অভিযোগ

ইমরান আব্বাসের শোবিজ ছাড়ার খবর মিথ্যা: অভিনেতার স্পষ্ট বক্তব্য

আপলোড সময় : ০৪:৫৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬