ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাইওয়ানে চীনের অপপ্রচার বৃদ্ধি, স্থানীয় নির্বাচনের আগে সতর্কতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

চলতি বছরের প্রথম নয় মাসে তাইওয়ানকে লক্ষ্য করে আড়াই মিলিয়নেরও বেশি বিতর্কিত বা ভুয়া অনলাইন তথ্য ছড়িয়েছে চীন। তাইওয়ানের শীর্ষ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বেইজিং তাদের অপপ্রচারমূলক কার্যক্রম জোরদার করেছে।

আইনপ্রণেতাদের কাছে জমা দেওয়া এক প্রতিবেদনে তাইওয়ানের ‘ন্যাশনাল সিকিউরিটি ব্যুরো’ জানিয়েছে, ২০২৬ সালের প্রথম নয় মাসে এ ধরনের ভুয়া ও বিতর্কিত তথ্যের পরিমাণ আগের বছরের ১.৬৯ মিলিয়নের চেয়ে প্রায় ৪৮% বেড়ে ২.৫ মিলিয়নেরও বেশিতে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী নভেম্বরে তাইওয়ানের সিটি মেয়র এবং কাউন্টি ম্যাজিস্ট্রেট নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যে চীন থেকে ছড়ানো বিষয়বস্তুগুলোতে মূলত জ্বালানি, খাদ্য নিরাপত্তা, প্রতিরক্ষা নীতি এবং নির্দিষ্ট প্রার্থীদের ইশতেহার ও ভাবমূর্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে চীনের ‘তাইওয়ান অ্যাফেয়ার্স অফিস’ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেইজিং পূর্বে তাইওয়ানের নির্বাচনে হস্তক্ষেপ করা বা অপপ্রচার চালানোর কথা অস্বীকার করেছে।

ন্যাশনাল সিকিউরিটি ব্যুরোর তথ্যে দেখা গেছে, ২০২৬ সালের প্রথম নয় মাসে তাইওয়ানের সরকারি সংস্থাগুলোতে চীনা সাইবার হামলার সংখ্যা গড়ে প্রতিদিন ২৫.৮ লাখে পৌঁছেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি ও জামায়াতের বিরুদ্ধে রাশেদ খানের অভিযোগ

তাইওয়ানে চীনের অপপ্রচার বৃদ্ধি, স্থানীয় নির্বাচনের আগে সতর্কতা

আপলোড সময় : ০৪:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬