ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলট নিহত হয়েছেন এবং অপর আরোহী নেভিগেটর নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিএফএমটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ন্যান্সি-ওশে বিমানঘাঁটি থেকে পরিচালিত যুদ্ধবিমানটি মঙ্গলবার গভীর রাতে মের্ত-এ-মোজেল বিভাগে ন্যান্সি শহরের কাছে বিধ্বস্ত হয়। বিমানটিতে দুজন আরোহী ছিলেন, একজন পাইলট ও একজন নেভিগেটর। কর্তৃপক্ষ পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং নিখোঁজ নেভিগেটরের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে ন্যান্সির উত্তরে রোজভিল, দোমেভ্র-আঁ-হে ও ত্রঁব্লেকুর; এই তিন গ্রামের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কাছের শহর পঁ-আ-মুসোঁর মেয়র অঁরি লেমোয়েন জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করা হয়েছে।

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ড্রোনের সাহায্যে যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। তবে জরুরি উদ্ধার কার্যক্রম চলমান থাকায় কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। দুর্ঘটনা মোকাবিলায় রোজভিলে একটি সমন্বয়কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রেমিককে পেতে যমজ দুই ছেলেকে হত্যা, মা গ্রেপ্তার

ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১

আপলোড সময় : ০২:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬