ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২১০ Time View

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধদের মধ্যে লালচান (৬৫), নাসিমা (৫০) ও তানিশা (১৬) রয়েছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ এবং তানিশার ৮৫ শতাংশ পুড়ে গেছে।

এখন তাদের সবার চিকিৎসা চলছে এবং অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

আপলোড সময় : ০৩:৫০:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬