ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিনেমার গানে ফিরলেন মনির খান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

চলচ্চিত্রের গানে দীর্ঘ বিরতির পর আবারও কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী মনির খান। তিনি ‘আলো’ নামের একটি সিনেমার জন্য নতুন গান গেয়েছেন। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান এবং গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল।

গত বুধবার রাতে রাজধানীর মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে পেরে মনির খান নিজের ভালো লাগার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘বেশ অনেক দিন পর সিনেমার গান গাইলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’

মনির খান আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রের গানে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন। ১৯৯৬ সালে প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ প্রকাশের মাধ্যমে অডিও অঙ্গনে আলোচনায় আসেন। এরপর তার ৪২টিরও বেশি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে।

সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। নতুন গানটি কবে প্রকাশিত হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি, তবে মনির খানের কণ্ঠ ও কবির বকুলের কথার সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি ও জামায়াতের বিরুদ্ধে রাশেদ খানের অভিযোগ

সিনেমার গানে ফিরলেন মনির খান

আপলোড সময় : ০৩:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬