ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামাসকে নির্মূল না করলে ফ্রান্সেও দাঙ্গা হবে: নেতানিয়াহু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্রান্সজুড়ে চলমান দাঙ্গা নিয়ে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, হামাসকে নির্মূল করা না হলে ফ্রান্সেও এমন পরিস্থিতি তৈরি হবে বলে আগেই মাখোঁকে সতর্ক করেছিলেন।

মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ফ্রান্সজুড়ে দাঙ্গার ঘটনা হৃদয়বিদারক। তিনি অভিযোগ করেন, ফরাসি কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিল না এবং উগ্র ইসলামপন্থিদের কাছে আত্মসমর্পণ করেছে।

নেতানিয়াহু আরও জানান, ৭ অক্টোবর মাখোঁ তাকে ফোন করে কূটনৈতিক উপায়ে সমাধানের কথা জানিয়েছিলেন। জবাবে তিনি মাখোঁকে বলেছিলেন, হামাসকে নির্মূল করা না হলে তারা প্যারিসে পৌঁছাবে।

সাক্ষাৎকারে নেতানিয়াহু ইরান নিয়েও কথা বলেন। তার দাবি, ইরান ইসরায়েলের বিরুদ্ধে অনলাইনে প্রচার চালাতে বিভিন্ন সহযোগী সংগঠনকে ব্যবহার করছে। তিনি বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা বন্ধের উপায় হিসেবে দেশটির শাসনব্যবস্থার পতনের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

নেতানিয়াহুর দাবি, ইরানের শাসনব্যবস্থার পতন হলে হিজবুল্লাহ ও হামাসও টিকে থাকতে পারবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন

হামাসকে নির্মূল না করলে ফ্রান্সেও দাঙ্গা হবে: নেতানিয়াহু

আপলোড সময় : ১২:১৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬