ফ্রান্সের রাজধানী প্যারিসে চলাচলে বিধিনিষেধ জারি রেখে সোমবার (২৬ অক্টোবর) পর্যন্ত আংশিক কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়েছে। একই সঙ্গে, মার্সেই ও লিওঁ শহরে শনিবার ও রবিবার সপ্তাহিক ছুটির সময় সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
প্যারিসে আবারও বিক্ষোভের আশঙ্কায় শনিবার ল্যুভ, ওর্সে ও পিকাসো জাদুঘর বন্ধ থাকবে। গত সপ্তাহে জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং স্কুলের পরিস্থিতির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বড় আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হয়, তবে সহিংসতার কারণে মূল দাবি আড়ালে চলে যায়।
ফ্রান্সের সরকার অবৈধ বিক্ষোভ দমনে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরও ফ্রান্সে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। তারা বিক্ষোভ ও অস্থিরতাপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জঁ দিদিয়ে বের্জেই জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় এবার পুলিশের মোতায়েন ২০ শতাংশ বাড়ানো হবে। গত সপ্তাহের সহিংসতার ঘটনায় ২১৭ জনকে দ্রুত বিচার প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্যারিসের প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার পর্যন্ত প্লাস দ্য লা রিপুবলিক এবং লে আল শপিং এলাকায় রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচল নিষিদ্ধ থাকবে। মার্সেই শহরে গণপরিবহনও বন্ধ রাখা হবে।
অনলাইন ডেক্স 

























