ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দুই-তিন দিনের মধ্যে: কুমিল্লার এসপি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে মামলার অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় যুবদল কর্মী আবু কাউছার হত্যা মামলার রহস্য উদঘাটন ও প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসপি এ তথ্য জানান। তিনি বলেন, ‘অপ্রতিম হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। আমাদের ময়নাতদন্ত প্রতিবেদন, চিকিৎসা–সংক্রান্ত নথি ও অন্যান্য কাগজপত্র—সবকিছু সম্পন্ন হয়েছে।’

গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে নিখোঁজ হন অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে বাশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়, যা তার মৃত্যুর কারণ বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় প্রথমে প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে তুহিনসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে দুজন কিশোর। পরে তদন্তে আরও একজনের সম্পৃক্ততার তথ্য সামনে এলে তাকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজনের মধ্যে তুহিনসহ তিন আসামি কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দুই-তিন দিনের মধ্যে: কুমিল্লার এসপি

আপলোড সময় : ১২:৫০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬