ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের মন্তব্য: এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পথ অনুসরণ করছে। তিনি মনে করেন, এভাবে চলতে থাকলে বর্তমান সরকারের পরিণতি শেখ হাসিনার সরকারের মতো হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে টঙ্গীর শহীদ আবদুল মালেক মিলনায়তনে আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, দেশে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি এবং গণভোটকে অস্বীকার করার পরিণাম ভয়াবহ হতে পারে।

তিনি আরও বলেন, সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিগত নির্বাচনের আগে একটি দলের দাবি ছিল, নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হবে, কিন্তু বাস্তবে সমস্যা দ্বিগুণ হয়েছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রত্যাশা তুলে ধরে শফিকুর রহমান বলেন, জামায়াত ও তরুণ সমাজ শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। তবে বর্তমান সরকার বৈষম্যের নতুন মাত্রা যোগ করছে।

তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে পূর্ণ শক্তি দিয়ে কাজ করার তাগিদ দেন এবং অভিযোগ করেন যে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে ক্ষমতাসীন দলের পছন্দের লোক দিয়ে, ফলে দেশে কার্যত দুই ধরনের সরকারব্যবস্থা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

জামায়াত আমিরের মন্তব্য: এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে

আপলোড সময় : ১২:৩৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬