ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

রাজবাড়ীতে একটি পাকিস্তানি রিভলবার ও আট রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে ‘কালা মানিক’ নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১১ অক্টোবর) সকালে পাংশা উপজেলার হরিণাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী। আটক যুবক আরাফাত হোসেন (৩১) হরিণাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

মো. রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল হরিণাডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় আরাফাত হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি কালো রঙের সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি পাকিস্তানি সচল রিভলবার ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়েরের পর আসামিকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়। পাংশা মডেল থানার ওসি মঈনুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযানে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে এবং পরে তাকে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ১২:৫৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬