ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছে: আইএসপিআর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

পাকিস্তানি সেনাবাহিনী সৌদি আরবে অবস্থান করছে বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বুধবার (৭ অক্টোবর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেন।

আইএসপিআর প্রধান উল্লেখ করেন, মক্কা প্রতিরক্ষা জোট হঠাৎ করে তৈরি হয়নি। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক, রাজনৈতিক, সামরিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এই সিদ্ধান্ত এসেছে।

এর আগে রিয়াদে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির এক জরুরি বৈঠকে তিনটি দেশ সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন এবং সম্মত সামরিক বাহিনী ও সক্ষমতা সৌদি আরবে ‘দ্রুত মোতায়েন’ নিশ্চিত করতে একমত হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, অনুমোদিত ব্যবস্থা ও নিজ নিজ দেশের আইন অনুযায়ী সামরিক প্রস্তুতি, সমন্বয় ও সক্ষমতা বাড়াতে এই সেনা মোতায়েন করা হবে।

চলতি বছরের আগস্ট মাসে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, সদস্য কোনো একটি দেশের ওপর সশস্ত্র আক্রমণকে বাকি সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরের চুক্তি নিয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য: ‘দেশ বিক্রির অভিযোগ অমূলক’

পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছে: আইএসপিআর

আপলোড সময় : ০২:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬