ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ পানির নিশ্চয়তায় ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নিরাপদ পানি মানুষের জীবনের জন্য অপরিহার্য, কিন্তু দূষিত পানি মৃত্যুর কারণ হতে পারে। তাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি উল্লেখ করেন, দেশের নদীগুলোতে প্রচুর পানি থাকলেও উজান থেকে পানি প্রত্যাহারের কারণে নদীগুলো শুকিয়ে যাচ্ছে। এর ফলে উত্তরের জেলাগুলোতে মরুভূমিজনিত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং দক্ষিণাঞ্চলে পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে।

ড. আবদুল মঈন খান বলেন, প্রকল্পের অর্থায়ন নিয়ে আলোচনা হয়েছে এবং এতে ইউনিসেফ ছাড়াও বিশ্বব্যাংক ও ওয়াটারএইডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তিনি জানান, প্রকল্পের ব্যয় প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ইউএস ডলার, যা ২৫ হাজার কোটি টাকার সমান।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে দাতা সংস্থার সহায়তা পেয়ে আসছে, তবে সেই সহায়তা সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। বর্তমানে বিদেশি অর্থায়নের পরিমাণ কমে আসছে, যা দরিদ্র দেশগুলোর জন্য সহায়তার পরিমাণ হ্রাস করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

নিরাপদ পানির নিশ্চয়তায় ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

আপলোড সময় : ০১:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬