মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অ-মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হবে। তিনি বলেন, তালিকা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে।
আজ বুধবার, মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা এবং বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল নির্ধারণে আয়োজিত মতবিনিময় সভা শেষে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, নির্মোহভাবে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করা হবে।
মন্ত্রী আরও জানান, বিভিন্ন মহলে ৮৫ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার কথা শোনা যাচ্ছে, তবে তিনি তাদের ‘অ-মুক্তিযোদ্ধা’ হিসেবে অভিহিত করতে চান। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত যোদ্ধাদের সঙ্গে তালিকায় অনেক অ-মুক্তিযোদ্ধা যুক্ত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের।
তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ করার জন্য এই যাচাই-বাছাই করা হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে জানতে পারে।
নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে মন্ত্রী জানান, স্বাধীনতার ৫৫ বছর পর নতুন করে আবেদন নেওয়া হবে না। ৭ অক্টোবরের পর নতুন আবেদন নেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অনলাইন ডেক্স 
























