ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুরাত ব্রহ্মপুত্র নদের মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় অবৈধ ড্রেজার মেশিন বসানোর ঘটনায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনকালে এই ঘাটে পোনামাছ অবমুক্ত করেছিলেন, প্রায় দুই মাস পর সেখানে ড্রেজার মেশিন বসানো হয়। অভিযানে মফিজুল নামের এক ব্যক্তিকে আটক করা হয় এবং তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাসের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের পর ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং বালু উত্তোলনের পাইপগুলো ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

কিশোরগঞ্জে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান

আপলোড সময় : ০৩:৫৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬