ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেকোনো দিন রায় ঘোষণা করবে।

বুধবার (৭ অক্টোবর) ট্রাইব্যুনাল-২ যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আদেশ দেন। প্রসিকিউশনের যুক্তিতর্কে বলা হয়, হানিফ তখন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং জুলাই আন্দোলন দমনে সরকারের অংশ হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।

প্রসিকিউশন জানায়, তিনি অধীনস্তদের মাধ্যমে আন্দোলন দমনে সব কিছু বাস্তবায়ন করেছেন এবং সিভিলিয়ান লিডার হিসেবে নির্দেশনা প্রদান করেছেন। এ কারণে তাকে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী করা হয়েছে।

এই মামলায় অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চারজনই বর্তমানে পলাতক রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে পুত্রবধূর আঘাতে বৃদ্ধার মৃত্যু, হত্যা মামলা দায়ের

কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

আপলোড সময় : ০৩:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬