ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করেছে সরকার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেন সরকার হুতি বিদ্রোহীদের দখলে থাকা এলাকা পুনরুদ্ধারের জন্য নতুন সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। প্রেসিডেনশিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি রোববার (৪ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, দেশের বাকি অংশ পুনরুদ্ধারের লক্ষ্যে এই অভিযান শুরু হচ্ছে।

সরকারি বাহিনী জানিয়েছে, হুতিরা সম্প্রতি লোহিত সাগর উপকূল এবং বাব আল-মানদেব প্রণালির আশপাশের কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিয়েছে। এই প্রণালি আন্তর্জাতিক নৌচলাচলের জন্য গুরুত্বপূর্ণ। নিরাপত্তা বাহিনীর সূত্র মতে, হুতিরা কৌশলগত একটি সরবরাহ পথ বিচ্ছিন্ন করে দিয়েছে, যা তাইজ শহরকে এডেনের সঙ্গে যুক্ত করেছিল।

তাইজ ও আশপাশে গত কয়েক দিন ধরে তীব্র লড়াই চলছে। উভয় পক্ষের সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় পুলিশ সূত্র জানায়, হুতিরা আল-সাফিয়া এলাকা দখল করে নিয়েছে এবং সেখানে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

সৌদি আরব সামরিক সহায়তা প্রদান করলেও সরকারি বাহিনী হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে পারছে না। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিরা সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি করেছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।

হুতিরা দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোট তাদের ওপর ৫০টি হামলা চালিয়েছে, যার জবাবে তারা পাল্টা হামলা করেছে। সৌদি আরবের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করেছে সরকার

আপলোড সময় : ০৩:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬