ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্ত শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গত রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে TypicalChineseman@gmail.com ই-মেইল আইডি থেকে এ হুমকি আসে।

হুমকির বার্তায় আগামীকাল মঙ্গলবার বেলা ১১ টায় একাধিক বোমা হামলা চালানোর কথা উল্লেখ করা হয়েছে। ই-মেইলে বলা হয়েছে, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খ ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাব।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান জানিয়েছেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে ডিবির সাইবার ইউনিট তদন্ত করছে। তিনি আরও জানান, এসব হুমকির কোনো ভিত্তি নেই।

ই-মেইলে হুমকি পাওয়ার পর ব্র্যাক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সতর্কতামূলক বার্তা পাঠিয়ে সবার সহযোগিতা চেয়ে মেইলটি ফরোয়ার্ড করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্ত শুরু

আপলোড সময় : ০৩:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬