ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের জ্বালানি নিরাপত্তায় সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের নতুন উদ্যোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার সারাদেশে সৌরবিদ্যুৎ স্থাপনের মহাপরিকল্পনা গ্রহণ করেছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থায় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকারি ভবন থেকে গ্রামগঞ্জের হাট বাজারের ছাদগুলোতে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছে।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা জানান, দেশের বিদ্যুৎ চাহিদা প্রতিবছর বাড়ছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ওঠানামার কারণে বিদ্যুৎ উৎপাদনে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোকে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে দেখা হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, ২০২৫ সালের নবায়নযোগ্য জ্বালানি নীতিতে ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ বিদ্যুৎ চাহিদা নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)-এর চেয়ারম্যান মোজাফফর আহমেদ জানান, জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় ২ থেকে ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে নতুন সুযোগ তৈরি হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

দেশের জ্বালানি নিরাপত্তায় সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের নতুন উদ্যোগ

আপলোড সময় : ০৩:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬