ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে উদ্ধার হলো দেশীয় এলজি ও কার্তুজ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৭:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত জুট মিল থেকে একটি দেশীয় এলজি ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে আজিবপুর এলাকার মনোয়ারা জুট মিলে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল মনোয়ারা জুট মিলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত জুট মিলের আশপাশে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি দেশীয় এলজি ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ। প্রাথমিকভাবে জানা গেছে, এসব কার্তুজ ২০২৪ সালে থানা থেকে লুট হওয়া কার্তুজ।

এসআরবি-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত জুট মিল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও কার্তুজ। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলের কৃষক দল নেতা গাঁজাসহ গ্রেপ্তার, আজীবন বহিষ্কার

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে উদ্ধার হলো দেশীয় এলজি ও কার্তুজ

আপলোড সময় : ০১:২৭:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬