ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: কিশোরের জামিন নামঞ্জুর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২১০ Time View

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কিশোরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির আজ রোববার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দীন।

কিশোরের পক্ষে জামিনের শুনানি করেন আইনজীবী গোলাম মোস্তফা খান। তিনি বলেন, দুর্ঘটনার সময় প্রকৃত গাড়িচালক কৌশলে ঘটনাস্থল থেকে সরে যান এবং কিশোর নির্দোষ। তিনি আরও জানান, মামলায় সর্বোচ্চ তিন থেকে পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

শুনানির একপর্যায়ে নিহতের বাবা ও ভাই আদালতে হাজির হন। আদালত জানতে চান, কিশোরটি কতদিন ধরে হাজতে রয়েছে। আইনজীবী জানান, রোববার পর্যন্ত ১২ দিন ধরে সে হাজতে রয়েছে। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর কিশোরকে আদালতে হাজির করা হলে তাকে সংশোধনাগারে পাঠানো হয়। গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: কিশোরের জামিন নামঞ্জুর

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: কিশোরের জামিন নামঞ্জুর

আপলোড সময় : ০৬:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬