ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেহরানে ট্রাম্পের ব্যঙ্গাত্মক বিলবোর্ডে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের চিত্র

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

ইরানের রাজধানী তেহরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে বিশাল বিলবোর্ড টানানো হয়েছে। এসব বিলবোর্ডে একজন ইরানি সেনার বুটের নিচে মার্কিন ড্রোনকে পিষ্ট হতে দেখা যাচ্ছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাতের একটি দৃশ্যমান চিত্র তুলে ধরছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তেহরানের বিখ্যাত ভালিয়াসার চত্বরের মতো জনবহুল স্থানে যুক্তরাষ্ট্রবিরোধী বার্তা সংবলিত এসব বিলবোর্ড তৈরি করা হয়েছে। ‘খানাহ-ই-তাররাহান’ নামের একটি প্রতিষ্ঠান ট্রাম্পের ঠোঁট সেলাই করা ও মুখ বন্ধ অবস্থার একটি বিশাল চিত্র তৈরি করেছে, যার পটভূমিতে রয়েছে হরমুজ প্রণালী।

স্টুডিওটির ব্যবস্থাপক মোস্তফা কাফায়ি জানান, তাদের দল যখন বড় খবর পায়, তখন নতুন ধারণা তৈরি করে এবং গ্রাফিক ডিজাইনারদের নির্দেশনা দেয়। তিনি বলেন, ‘দ্রুত কাজ করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

বিলবোর্ডগুলো সরকারের অর্থায়নে তৈরি করা হয় এবং সরকারের বার্তাগুলো ছড়িয়ে দিতে ব্যবহৃত হয়। অন্য একটি স্টুডিওর তৈরি বিলবোর্ডে ট্রাম্পকে একটি জাদুকরের বাক্সের ভেতর আটকা পড়া অবস্থায় দেখা যায়, যা তুরস্কে ঘটে যাওয়া একটি ঘটনার ইঙ্গিত দেয়।

মোস্তফা জানান, তাদের কাজের বেশির ভাগই ফটোশপে তৈরি করা হয় এবং তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষ। তেহরানে সম্প্রতি স্থাপিত আরেকটি বিলবোর্ডে একজন ইরানি সেনা যুক্তরাষ্ট্রের একটি ড্রোনের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন, যা ইরানের রেভল্যুশনারি গার্ড কোর কর্তৃক ড্রোনটি আটকের ঘটনাকে চিত্রিত করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: কিশোরের জামিন নামঞ্জুর

তেহরানে ট্রাম্পের ব্যঙ্গাত্মক বিলবোর্ডে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের চিত্র

আপলোড সময় : ০৬:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬