ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম পিয়াসকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিয়াসকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বছর বয়সী সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি।

ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন জানান, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাজ্জাদ হোসেন মিশু মোল্লার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালানো হয়। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামাল লুট করে।

এ ঘটনায় শাহ আলী থানায় করা মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। হামলার পর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয় এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কারের ঘোষণা আসে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ১২:৪৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬