ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে প্রেস উইংয়ের ব্যাখ্যা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:২২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা হয়। ছবিটি নিয়ে এআই জেনারেটেড/ম্যানিপুলেটেড হিসেবে প্রচার শুরু হয়।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ছবিটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণকারী বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে আয়োজিত রিসেপশনের। তবে, ছবিটি নিয়ে অপপ্রচার চলছে বলে অভিযোগ করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, মূল ছবির সঙ্গে একটি এআই-জেনারেটেড ছবি যুক্ত করে বিতর্ক তৈরি করা হচ্ছে। ওই ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ট্রাম্পের একটি ছবি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।

এছাড়া, আলবেনিয়াভিত্তিক সংবাদ মাধ্যম Pamfleti.net-এর ২ অক্টোবর ২০২৬-এর প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ট্রাম্পের কথিত ছবিটি এআই-জেনারেটেড/ম্যানিপুলেটেড হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, এআই-জেনারেটেড ছবিটি ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনের ছবিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে প্রেস উইংয়ের ব্যাখ্যা

আপলোড সময় : ১২:২০:২২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬