ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিএল-এর মার্চেন্ট নেটওয়ার্কে বাংলা কিউআর ব্যবহারের উদ্যোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের মার্চেন্ট নেটওয়ার্কে বাংলা কিউআর-এর ব্যবহার বৃদ্ধিতে কাজ করছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্টকে আরও সহজ, সুবিধাজনক ও নিরাপদ করা হচ্ছে।

ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ জুলকার নায়েন বলেন, ‘বাংলা কিউআর ডিজিটাল পেমেন্টকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করেছে। আমাদের মার্চেন্ট নেটওয়ার্কে এর ব্যবহার বাড়ানোর মাধ্যমে বাংলাদেশে ক্যাশলেস লেনদেনের প্রসারে ইবিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

এই উদ্যোগের আওতায় ইবিএলের সঙ্গে যুক্ত ক্রমবর্ধমান সংখ্যক মার্চেন্ট আউটলেটে এখন বাংলা কিউআর-এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হচ্ছে। ফলে দৈনন্দিন কেনাকাটায় গ্রাহকরা সহজেই ক্যাশলেস পেমেন্টের সুবিধা পাচ্ছেন।

ঢাকার একটি মার্চেন্ট আউটলেটে শনিবার (৩ অক্টোবর) বাংলা কিউআর-এর মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জুলকার নায়েন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে নতুন বই ও ইউনিফর্ম বিতরণের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

ইবিএল-এর মার্চেন্ট নেটওয়ার্কে বাংলা কিউআর ব্যবহারের উদ্যোগ

আপলোড সময় : ০২:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬