বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের মার্চেন্ট নেটওয়ার্কে বাংলা কিউআর-এর ব্যবহার বৃদ্ধিতে কাজ করছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্টকে আরও সহজ, সুবিধাজনক ও নিরাপদ করা হচ্ছে।
ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ জুলকার নায়েন বলেন, ‘বাংলা কিউআর ডিজিটাল পেমেন্টকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করেছে। আমাদের মার্চেন্ট নেটওয়ার্কে এর ব্যবহার বাড়ানোর মাধ্যমে বাংলাদেশে ক্যাশলেস লেনদেনের প্রসারে ইবিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
এই উদ্যোগের আওতায় ইবিএলের সঙ্গে যুক্ত ক্রমবর্ধমান সংখ্যক মার্চেন্ট আউটলেটে এখন বাংলা কিউআর-এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হচ্ছে। ফলে দৈনন্দিন কেনাকাটায় গ্রাহকরা সহজেই ক্যাশলেস পেমেন্টের সুবিধা পাচ্ছেন।
ঢাকার একটি মার্চেন্ট আউটলেটে শনিবার (৩ অক্টোবর) বাংলা কিউআর-এর মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জুলকার নায়েন।
অনলাইন ডেক্স 
























