ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

গাজীপুরের টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ শ্রাবন্তী আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পূর্ব আরিচপুর মদিনাপাড়া এলাকার শাহানারা মঞ্জিল থেকে তাকে আটক করা হয়।

আটক শ্রাবন্তী আক্তার নরসিংদীর মাধবদী থানার চর দিঘলদি এলাকার মো. মতিনের মেয়ে। তিনি বর্তমানে টঙ্গীর পূর্ব আরিচপুরের শাহানারা মঞ্জিলের নিচতলায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় শ্রাবন্তীর দেহ ও তার ঘর বিধি অনুযায়ী তল্লাশি করে ১৫ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

আপলোড সময় : ১২:১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬