ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী: গুপ্ত দলটি জনগণের স্বার্থবিরোধী কাজ করছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২২১ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে।' বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, 'স্বাধীনতার সময়ও গুপ্ত দলটি দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ৮৬ সালেও তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছিল।' প্রধানমন্ত্রী আরও বলেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

তারেক রহমান বলেন, 'বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান।' তিনি বিএনপির বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, 'বিএনপি রাজনীতি করে মানুষের জন্য এবং দেশের কল্যাণের জন্য।'

প্রধানমন্ত্রী জানান, 'বিএনপির খাল ও নদী খনন সফল হলে এ এলাকার সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হবে। ফলে ৩৪ হাজার হেক্টর জমিতে আবাদ হবে এবং এতে ১ লাখ মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে।'

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী: গুপ্ত দলটি জনগণের স্বার্থবিরোধী কাজ করছে

আপলোড সময় : ০৫:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬