ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত: প্রসিকিউশন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। একই দিনে মামলায় ১৫তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জবানবন্দি শুরু হয়। তবে জবানবন্দি শেষ না হওয়ায় এর পরবর্তী অংশ উপস্থাপনের জন্য আগামী রোববার (৪ অক্টোবর) দিন ধার্য করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, তদন্ত কর্মকর্তা তার জবানবন্দির একটি অংশ দিয়েছেন এবং বাকি অংশ আগামী রোববার উপস্থাপন করা হবে। তার জবানবন্দির মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হবে। এরপর আসামিপক্ষ নিজেদের পক্ষে সাক্ষ্য উপস্থাপন করতে পারবেন।

তিনি বলেন, ‘জিয়াউল আহসানের বিরুদ্ধে আমরা যেসব অভিযোগ এনেছিলাম, ১৫ সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে প্রতিটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি।’

তামিম আরও জানান, মামলায় তৎকালীন সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াসহ সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তাদের জবানবন্দিতে জিয়াউল আহসানের কর্মকাণ্ড এবং তিনি কীভাবে কথিত অপরাধে জড়িয়ে পড়েছিলেন, তা বিস্তারিতভাবে উঠে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাবির পাঁচ শিক্ষককে চাঁদা দাবির অভিযোগ, তদন্ত শুরু

জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত: প্রসিকিউশন

আপলোড সময় : ০২:৪০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬