জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নাম, ছবি ও পদবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও অননুমোদিত অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ফেসবুক ও হোয়াটস অ্যাপসে এই ধরনের এক বা একাধিক ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের নজরে এসেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্যের পরিচয়ে কোনো ভুয়া অ্যাকাউন্ট বা অপরিচিত নম্বর থেকে বার্তা, ফোনকল কিংবা কোনো ধরনের অনুরোধ পাওয়া গেলে যথাযথভাবে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো তথ্য প্রদান করা যাবে না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উপাচার্যের নাম, ছবি ও পদবি ব্যবহারকারী এসব ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সংশ্লিষ্টতা নেই।
সংশ্লিষ্টদের এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার পাশাপাশি পরিচয় নিশ্চিত করে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অনলাইন ডেক্স 























