ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক পরিচয়ে একটি কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি এবং চালক ও সহকারীকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

ঘটনাটি ঘটে গত শনিবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় রাধাগোবিন্দ মন্দিরের সামনে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজ সোমবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার কেট্টা বাজারের আকন্দ ফ্যাশন সোয়েটার কারখানা থেকে ৭১ বস্তায় ৫ হাজার ২২৮ পিস সোয়েটার নিয়ে একটি কাভার্ড ভ্যান গাজীপুরের ভবানীপুর বাজারের মোহাম্মাদী সোয়েটার লিমিটেডে যাচ্ছিল। পথে মাঝিপাড়া এলাকায় পল্লবের নেতৃত্বে কয়েকজন গাড়িটির পথ রোধ করে চাবি নিয়ে নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিরের মুখ থেকে গাভি উদ্ধার, স্থানীয়দের সাহসিকতা প্রশংসিত

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

আপলোড সময় : ১১:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬