ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:২৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

ঝাড়খণ্ডের জামশেদপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের মেয়ে তৃষা সিং।

আজ বৃহস্পতিবার ভোররাতে সোনারি থানা এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে ভেতরে আটকে পড়া চারজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, নিহত অন্য তিনজন হলেন সারথক আগরওয়াল, নমন গুপ্ত এবং বংশিকা খান্ডেলওয়াল। তারা একটি সাদা রঙের গাড়িতে করে যাচ্ছিলেন, যখন গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

দুর্ঘটনাটি ঘটে রাত প্রায় তিনটার দিকে। ট্রাকটি আগের রাত থেকেই বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ঘটনাস্থলে কোনো প্রতিফলক চিহ্ন বা সতর্কতামূলক ব্যবস্থা ছিল না।

দুর্ঘটনার পর উদ্ধারকারীরা গ্যাস কাটার ব্যবহার করে গাড়ির অংশ কেটে নিহতদের বের করেন। লাশগুলো ময়নাতদন্তের জন্য জামশেদপুরের এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। সোনারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সুমন জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু

আপলোড সময় : ১০:২৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬