ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর অঙ্গকে ‘তালাক’ বললে কি কার্যকর হবে? ফতোয়া দিলেন মুফতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

স্ত্রীর কোনো নির্দিষ্ট অঙ্গকে উদ্দেশ্য করে ‘তালাক’ শব্দ উচ্চারণ করলে তা কার্যকর হবে কি না, তা নির্ভর করে ওই অঙ্গের মাধ্যমে পুরো শরীর বোঝানো হয় কি না এবং সমাজে প্রচলিত ভাষায় সেটি কীভাবে ব্যবহৃত হয় তার ওপর।

মুহাম্মদপুর সাত মসজিদ জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগের নায়েবে মুফতি তাওহীদুল ইসলাম এ বিষয়ে একটি প্রশ্নের জবাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি জানান, যে অঙ্গের মাধ্যমে সাধারণত পুরো শরীর বোঝানো হয় না, সেই অঙ্গকে তালাকের সঙ্গে যুক্ত করে উচ্চারণ করলে তালাক পতিত হয় না।

তাওহীদুল ইসলাম বলেন, উদাহরণস্বরূপ হাত, পা, আঙুল, জিহ্বা, ঠোঁট, কান ও নাকের মতো অঙ্গগুলো তালাকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি বলেন, যদি কেউ স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘তোমার হাত তালাক’ বা ‘তোমার ঠোঁট তালাক’, তাহলে এসব কথার কারণে তালাক হবে না।

অন্যদিকে, যে অঙ্গের মাধ্যমে পুরো শরীর বোঝানো হয়, সেই অঙ্গকে তালাকের সঙ্গে যুক্ত করে উচ্চারণ করলে তালাক কার্যকর হবে। উদাহরণ হিসেবে মাথা ও শরীরের কথা উল্লেখ করেছেন তিনি।

এক ব্যক্তি ফতোয়া বিভাগে প্রশ্ন করেন যে, তিনি দুষ্টামি করে স্ত্রীকে বলেন, ‘তোমার ঠোঁটকে তালাক’। তাওহীদুল ইসলাম জানান, ঠোঁট এমন কোনো অঙ্গ নয়, যার মাধ্যমে পুরো শরীর বোঝানো হয়, তাই এ ক্ষেত্রে তালাক পতিত হয়নি। তবে তিনি সতর্ক করেছেন যে, তালাকের শব্দ নিয়ে দুষ্টামি করা উচিত নয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাজেকে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটক আটক

স্ত্রীর অঙ্গকে ‘তালাক’ বললে কি কার্যকর হবে? ফতোয়া দিলেন মুফতি

আপলোড সময় : ০৫:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬