ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের জন্য কঠোর নিয়ম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশ ব্যাংক প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে কোনো কোম্পানি তার নিজস্ব সম্পদের তুলনায় বেশি পরিমাণে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে, যা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এই নির্দেশনার ফলে বেনামি বা শেল কোম্পানির মাধ্যমে ব্যাংকের শেয়ার কিনে মালিকানা অর্জন করা কঠিন হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে শেয়ারধারক কোম্পানির বিনিয়োগ প্রবণতা আরও সুশৃঙ্খল হবে এবং মনোনীত পরিচালকদের ভূমিকা নিশ্চিত হবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো শেয়ারধারক কোম্পানি সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালক মনোনয়নের ক্ষেত্রে শুধুমাত্র ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে মনোনয়ন দিতে পারবে। ফলে ব্যাংকের প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের জন্য নতুন নিয়ম কার্যকর হলো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের বৈঠক বাতিল

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের জন্য কঠোর নিয়ম

আপলোড সময় : ০৮:৩০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬