ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেফতার হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৪ Time View

ভারতে যাওয়ার চেষ্টা করার সময় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে গ্রেফতার হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে, তার ভিসা ও পাসপোর্ট নম্বর যাচাই-বাছাইয়ের পর তাকে আটক করা হয়।

এম এ খালেক মেহেরপুরের গাংনী বাজারের থানা রোড এলাকার বাসিন্দা। দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, এম এ খালেকের বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা রয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় করা হয়েছে।

এর আগে ২০২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে এম এ খালেককে প্রধান আসামি করা হয়। ওই মামলায় ২০২৫ সালের ২৪ অক্টোবর মেহেরপুর গাংনী উপজেলা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছিল র‌্যাব। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে তিনি আত্মগোপনে ছিলেন। আজ মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, এম এ খালেককে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জিন্নাহর বাবা হিন্দু, দাবি বিএনপি নেতা ফজলুর রহমান

ভারতে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেফতার হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

আপলোড সময় : ০১:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬