রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাংবাদিকের বাসায় গুলির ঘটনায় র্যাব-৪ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতের নাম আতিক, যিনি ‘ভইরা দে’ গ্রুপের সদস্য বলে জানা গেছে।
আজ বুধবার র্যাব-৪ এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বাহিনীটির পদাতিক অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আতিকের কাছ থেকে ৯ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
অনলাইন ডেক্স 























