ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া থাকলে ইডিএফ ঋণ দেওয়া হবে না

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাক-টু-ব্যাক লেটার অব ক্রেডিট (এলসি) এর আওতায় স্থানীয়ভাবে সরবরাহ করা পণ্যের বিল পরিশোধের সর্বোচ্চ সময়সীমা ২৭০ দিন নির্ধারণ করা হয়েছে। এই সময়সীমার মধ্যে বিল পরিশোধ না হলে সংশ্লিষ্ট রপ্তানিকারককে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণ দেওয়া হবে না।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। সার্কুলারে বলা হয়েছে, এডি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকে ইডিএফ ঋণের আবেদন পাঠানোর আগে স্থানীয় সরবরাহের বিলের বকেয়া পরিস্থিতি যাচাই করতে হবে।

গত ২৩ জুলাই জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ২৪-এর ৪(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, ডিমড এক্সপোর্টারদের বকেয়া পরিস্থিতি যাচাই করা বাধ্যতামূলক। এছাড়া, ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-জি-এর ২(ঘ) অনুচ্ছেদে ব্যাক-টু-ব্যাক আমদানি এলসি উস্যান্স ভিত্তিতে ২৭০ দিনের মেয়াদে খোলার সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নির্দেশনার মাধ্যমে পূর্ববর্তী নির্দেশনাগুলোর মধ্যে সামঞ্জস্য আনা হয়েছে। ইডিএফ অর্থায়নের আবেদন বিবেচনার সময় স্থানীয়ভাবে সরবরাহ করা পণ্যের বিলের বকেয়া পরিস্থিতি দেখতে হবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, ইডিএফ ঋণ পরিচালনার বিষয়ে আগের নির্দেশনাগুলি বহাল থাকবে এবং এডি ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট সব পক্ষকে নতুন নির্দেশনার বিষয়ে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় শ্বাসনালিতে দুধ আটকে ৮ মাসের শিশুর মৃত্যু

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া থাকলে ইডিএফ ঋণ দেওয়া হবে না

আপলোড সময় : ০৫:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬