ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের প্রতিবাদ সত্ত্বেও ফ্যাসিবাদের পতন সম্ভব হয়নি: আজহারুল ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ Time View

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকার পালাবার জায়গা পেয়েছে। তিনি বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করলে তাদের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বগুড়ার টিএমএসএস মহিলা মার্কেট (উত্তর) মিলনায়তনে ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে আজহারুল ইসলাম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা চান।

তিনি অভিযোগ করেন, গত ১৬-১৭ বছর ধরে দেশে জুলুম, নির্যাতন, গুম ও খুনের ঘটনা ঘটছে। বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলো প্রতিবাদ করলেও ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণভোটের রায় বাস্তবায়ন, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের মানিক মিঞা এভিনিউ থেকে লংমার্চ শুরু হবে। দাবি না মানলে ১১ দলীয় জোট আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রিমার্কের মডার্ন ট্রেডে সাফল্য ও সম্প্রসারণ

বিএনপি-জামায়াতের প্রতিবাদ সত্ত্বেও ফ্যাসিবাদের পতন সম্ভব হয়নি: আজহারুল ইসলাম

আপলোড সময় : ০৫:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬