ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে কাদেরসহ ৫ আসামির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ Time View

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করে। একই রায়ে কাদেরসহ পাঁচ আসামির স্থাবর ও অস্থাবর সম্পদের অর্ধেক বাজেয়াপ্ত করে জুলাই ফাউন্ডেশন বা বিধিবদ্ধ অন্য কোনো প্রতিষ্ঠানে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাজেয়াপ্ত সম্পদের বিক্রির অর্থ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে বিতরণের নির্দেশও দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, মামলায় প্রত্যেক আসামির স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্যের ৫০ শতাংশ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলায় মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করা হয়। প্রত্যেক আসামির বিরুদ্ধে চারটি করে অভিযোগ আনা হয়েছিল এবং অধিকাংশ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে কাদেরসহ ৫ আসামির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

আপলোড সময় : ০৬:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬