ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় চুরি হওয়া কোটি টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাসা থেকে চুরি হওয়া প্রায় কোটি টাকা মূল্যের ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণ এবং ৮ ভরি ১৪ আনা রুপার অলংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত হোসেন (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল গাবতলী টাগারপাড় এলাকার শিকদার বাজারে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত হোসেন শেরপুর সদর থানার চাপাতলী এলাকার কালামের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার চানমারি এলাকায় জাকিরের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর গাবতলী টাগারপাড় এলাকায় আতিফা আশরাফের বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

মামলার তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া মালামালের সন্ধান পায়। পরে অভিযান চালিয়ে হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে উদ্ধার হওয়া ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও ৮ ভরি ১৪ আনা রুপার অলংকার জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য কোটি টাকার ওপরে। গ্রেপ্তারকৃত হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বাউন বলেন, ‘চুরির মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে আসামিকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা হয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

ফতুল্লায় চুরি হওয়া কোটি টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার

আপলোড সময় : ০১:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬