ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

হাইকোর্ট দেশে পরিচালিত অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজব ছড়ানোর সঙ্গে যুক্ত পেজগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আদেশ দেওয়া হয়েছে।

বিচারপতি রাজসিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার জনস্বার্থে করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রিট আবেদনটি দায়ের করেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু।

রিট আবেদনে উল্লেখ করা হয়, অনিবন্ধিত পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ থেকে নিয়মিত বিভ্রান্তিকর তথ্য, ভুয়া খবর ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এসব কার্যক্রম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের বাধ্যবাধকতা নিশ্চিত করতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুনানি শেষে আদালত বিটিআরসি কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন এবং বিবাদীদের রুলের জবাব দিতে বলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

র‌্যাব বিলুপ্ত, নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের আইন পাস

অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ

আপলোড সময় : ০৯:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬