ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় ঘোষণা হবে কাল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২১১ Time View

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার রায়ের দিন ঘোষণা করেন।

মামলায় অন্যান্য আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

এর আগে, ১৭ আগস্ট যুক্তিতর্ক সম্পন্ন হলে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়। অভিযোগ রয়েছে, জুলাই-আগস্টে আন্দোলন দমনে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে নেতাকর্মীদের রাজপথে নামিয়ে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানোসহ একাধিক বৈঠকে সহিংসতার পরিকল্পনা করা হয়।

এছাড়া, তাদের কর্মকাণ্ডের ফলে দেশে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতার অভিযোগও আনা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারত দাবি করেছে, ৩১৪ কিলোমিটার দূর থেকে পাকিস্তানি বিমান ধ্বংস করেছে

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় ঘোষণা হবে কাল

আপলোড সময় : ১২:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬