ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরিকের বাক-স্বাধীনতা ও সুরক্ষা নিয়ে সরকারের সচেতনতা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি এ বিষয়ে সরকারের সচেতনতার কথা জানান।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (IRI)-এর প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ নিয়ে আলোচনা হয়।

আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে প্রতিনিধিদলে সংসদ সদস্য হেলেন জেরিন খান, আইআরআইয়ের টেকনিক্যাল অ্যাডভাইজার রুকসানা হক এবং তরুণ রাজনীতিবিদ চামন ফারিয়া ও মোহাম্মদ প্রিন্স উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের মতপ্রকাশের অধিকার রয়েছে, তবে গঠনমূলক সমালোচনা ও রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন এক নয়।’ তিনি জানান, প্রস্তাবিত আইনটির পরিমার্জনের জন্য গত দুই মাস ধরে বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, আইনটির মূল লক্ষ্য হবে ডিজিটাল স্পেসে শালীনতা ফিরিয়ে আনা এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা। তিনি সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ এবং ডিজিটাল নিরাপত্তা সুসংহত করতে সরকারের ইতিবাচক পরামর্শ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেনিস চলচ্চিত্র উৎসবে নারী নির্মাতার জয়, গোল্ডেন লায়ন পেলেন মে এল-তুকি

নাগরিকের বাক-স্বাধীনতা ও সুরক্ষা নিয়ে সরকারের সচেতনতা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৩:২২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬