ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলে মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা নিশ্চিতের জন্য আইনি নোটিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২১০ Time View

ঢাকার মেট্রোরেলে চলমান ট্রেন ও স্টেশনগুলোতে মোবাইল নেটওয়ার্ক এবং কলসেবা নিশ্চিত করার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) আইনি নোটিশ পাঠানো হয়েছে। যাত্রীদের যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. রাশিদুল ইসলাম (রাশেদ) জনস্বার্থে এই আইনি ডিমান্ড নোটিশটি পাঠান। তিনি জানান, নোটিশে দেশের প্রধান তিনটি মোবাইল অপারেটর- গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি আজিয়াটা (এয়ারটেল)-কে মেট্রোরেল এলাকায় মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। তবে চলমান ট্রেনে বা স্টেশনে নেটওয়ার্কের দুর্বলতা ও অনুপস্থিতির কারণে যাত্রীরা জরুরি ফোনকল করতে পারছেন না, যা তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

নোটিশে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং লিখিতভাবে নোটিশদাতাকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায়, জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার গুরুত্ব

মেট্রোরেলে মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা নিশ্চিতের জন্য আইনি নোটিশ

আপলোড সময় : ০৫:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬